ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা মো. আক্তার সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ এনে ২০১৮ সালের ৩ মে হাজারীবাগ থানায় মামলাটি দায়ের করেন শিশুটির মা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী ও আসামি স্বামী-স্ত্রী। ২০১৮ সালের ১৪ এপ্রিল রাতে শব-ই-মিরাজের নামাজ পড়ার জন্য ভিকটিমকে বাসায় রেখে পাশেই বোনের বাসায় নামাজ আদায় করতে যান ভিকটিমের মা। নামাজ শেষে ভোর ৫টার দিকে বাসায় আসেন। এসে দেখেন ভিকটিম কান্নাকাটি করছে। আক্তার সরদার তার মেয়ের পায়ের উরু মুছছে। বাদীকে দেখে আক্তার সরদার দৌড়ে পালিয়ে যায়। ভিকটিমকে জিজ্ঞাসাবাদে মাকে জানায়, তার বাবা তাকে ধর্ষণ করেছে। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা শাহ মিরাজ উদ্দিন। পরের বছরের ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট সময় ০৪:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১