ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব: ধর্মমন্ত্রী রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি রাহুল গান্ধী: কিরেন রিজিজু মব কালচার শেষ : নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল : মঞ্জুর হবিগঞ্জে স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয় খোলার ঘোষণা সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সুপরিকল্পিতভাবে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ বোনের নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশকে চিঠি দিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক সরকার। চিঠিতে তারা বাংলাদেশের কাছে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণ কী- তার ব্যাখ্যা দিয়েছে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

ড. মোমেন বলেন, মিয়ানমারের নতুন সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছে, কী কারণে তারা ক্ষমতা দখল করেছে। তারা বলেছে, এক কোটির বেশি ভুয়া ভোট হয়েছে। এই ভুয়া ভোটের কারণে তাদের একটি দায়িত্ব চলে এসেছে।

মিয়ানমারের এই সামরিক সরকারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে খবর এসেছে যে মিলিটারি কমান্ডাররা রাখাইনে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা তাদের অভিযোগের কথা বলেছে যে তারা চলাফেরা করতে পারে না। আর্মি সরকার বলেছে, আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব, ধাপে ধাপে অবস্থার পরিবর্তন করব।

তিনি বলেন, আর্মিদের এসব কথা শুনে আমাদের দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাদের মধ্যে খুব উৎসাহ দেখা দিয়েছে। তারা খুব খুশি আর্মি তাদের অভয় দিয়েছে। এটি ভালো খবর।

আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আল জাজিরায় মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

গর্ভবতী স্ত্রীর গলা কেটে পুলিশে ফোন করে ছিনতাইয়ের নাটক সাজালেন স্বামী

বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার

আপডেট সময় ০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১