ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:  

উজবেকিস্তানে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মিজ আমিরা ফাহমি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার দেশটিতে বাংলাদেশ দূতাবাসে তিনি এই সাক্ষাৎ করেন।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মিশর ইতোমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে উজবেকিস্তানের সাথে ৩০টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। উজবেকিস্তানের সাথে বাংলাদেশেরও এমন চুক্তি স্বাক্ষর হতে পারে।

এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ওই চুক্তিগুলো সম্পর্কে রাষ্ট্রদূতের কাছ থেকে বিস্তারিত জানেন।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল উজবেকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম ফরেন অফিস কনসালটেশন মিটিং হতে যাচ্ছে। এই এফওসি সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় ০৫:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১