ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৬

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরে তুচ্ছ ঘটনায় সাদেক আলী নামের এক যুবককে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে চারজনই এ ঘটনায় করা মামলার আসামি।

শনিবার দুপুরে সদর থানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ও মিডিয়া শাখার ডিসি জাকির হাসান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি পশ্চিম ভুরুলিয়া এলাকার কাওসার আহমেদ আকাশ (২৩), শহরের মধ্য ছায়াবিথী এলাকার মেহেদী হাসান বিজয় (১৮), মারিয়ালী-কলাবাগান এলাকার শামীম (১৮), জেলার কালীগঞ্জ উপজেলার কলাপাটুয়া এলাকার ইমন আহমেদ (২০), সদর উপজেলার কুমুন এলাকার মোবারক হোসনে ওরফে মোবা (১৯) ও মধ্য ছায়াবিথী এলাকার নিলয় চন্দ্র বিশ্বাস (১৮)।

গত বৃহস্পতিবার রাতে নগরীর ছায়াবিথি এলাকায় এক হামলায় নিহত সাদেক আলী (৩২) নিহত হন। পরদিন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

ওইদিনই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন বছরে সব কৃষক পাবেন কার্ড, এক বছরের মধ্যে ৪৩ লাখ: কৃষিমন্ত্রী

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৬

আপডেট সময় ০৫:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১