ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহামারীর সময়েও মজবুত ভারত-বাংলাদেশ সম্পর্ক: শ্রিংলা

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, সময়ের সঙ্গে আরও জোরদার হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। মহামারীর সময়ে সারা বিশ্বে নানা অঘটন ঘটেছে, অনেক বিষয়ে পরিবর্তন এসেছে। কিন্তু ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এ দুই দেশ দৃষ্টান্ত তৈরি করেছে।

শ্রিংলা কলকাতায় আয়োজিত তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষার মধ্যে মিল রয়েছে এবং দুই দেশই স্বাধীনতা, ন্যায়বিচার ও বহুত্ববাদে বিশ্বাসী।

আগামী মার্চে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সফর সফল করতে গত মাসে ভারতে সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সম্প্রতি দুইবার ঢাকা সফর করেছেন শ্রিংলাও। তিনি বলেন, দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে আরও বেশি প্রসারিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের অপেক্ষায় আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মহামারীর সময়েও মজবুত ভারত-বাংলাদেশ সম্পর্ক: শ্রিংলা

আপডেট সময় ০৪:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১