ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের তথ্য চেয়েছে বিএসইসি

আকাশ জাতীয় ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যেসব উদ্যোক্তা বা পরিচালক সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, তাদের হালনাগাদ তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটিডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালককের কাছে এ সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে শেয়ার ধারণে ব্যর্থ উদ্যোক্তা বা পরিচালকদের হালনাগাদ তথ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ব্যর্থ কোম্পানিগুলো নিয়ে তাদের নিজস্ব তদারকির কোনো তথ্য থাকলে, তাও দিতে বলা হয়েছে।

এদিকে, চিঠিতে কমিশনের ২০২০ সালের ১০ ডিসেম্বর জারি করা নির্দেশনার বিষয়ে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। যে নির্দেশনায় সম্মিলিতভাবে উদ্যোক্তা বা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানির পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে।

কমিশনের গত ১০ ডিসেম্বরের এক নির্দেশনায় বলা হয়েছে, ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানির পর্ষদ কমিশনের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে। যারা ৩০ শতাংশ শেয়ার ধারণের বিষয়টি তদারকি করবে এবং পর্ষদে ১ মেয়াদের জন্য থাকবে। আর তদারকির জন্য একটি কমিটি গঠন করবে। এছাড়া অতিরিক্ত নিয়োগ করা স্বতন্ত্র পরিচালকেরা প্রতি প্রান্তিকের শেষ হওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের তথ্য চেয়েছে বিএসইসি

আপডেট সময় ০১:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১