ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাতিরঝিল ‘বখাটেমুক্ত’ করতে অ্যাকশনে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্য দেখতে এসে প্রতিনিয়ত বখাটেদের উত্ত্যক্তের শিকার হন দর্শনার্থীরা। তাই হাতিরঝিলকে ‘বখাটেমুক্ত’ করতে অ্যাকশনে নেমেছে পুলিশ।

বাহিনীটি বলছে, বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে গত এক সপ্তাহে ১৫৬ উত্ত্যক্তকারীকে আটক করা হয়েছে। উত্ত্যক্তকারীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে তাদের অভিযান চলছে।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ ও ডিএম‌পির বি‌শেষ টিম তাদের আটক করে। এদের যাচাই-বাছাই শেষে ৪৩ জনকে শর্তসা‌পে‌ক্ষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে গত ২৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৬ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, তাদের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে একজন দর্শনার্থী জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোরদের মাধ্যমে নানাভাবে উত্ত্যক্তের শিকার হচ্ছে। বিষয়টি সদরদপ্তর হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করে নি‌র্দেশনা দেয়। এরপর ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরা হলো সাপ

হাতিরঝিল ‘বখাটেমুক্ত’ করতে অ্যাকশনে পুলিশ

আপডেট সময় ০১:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১