ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফাতিমার নতুন রকেটে ১০ গুণ দ্রুত পৌঁছানো যাবে মঙ্গল গ্রহে!

আকাশ নিউজ ডেস্ক: 

মার্কিন সরকারের সঙ্গে কাজ করা এক নারী বিজ্ঞানী এমন একটি নতুন ফিউশন রকেট ডিজাইন করেছেন যা ১০ গুণ বেশি স্পিডে (বর্তমান স্পিডের চেয়ে) মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে। আমেরিকার প্রিন্সটন প্লাজমা ফিজিক্স ল্যাবরেটরিতে (পিপিপিএল) কর্মরত ড. ফাতিমা ইব্রাহিমি এই নতুন রকেট ডিজাইন করেছেন।

বর্তমানে যে রকেট ব্যবহার করা হচ্ছে তাতে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে পার্টিকালগুলিকে শ্যুট করা হয়। তবে ফাতিমার তৈরি নতুন রকেটে চৌম্বকীয় ক্ষেত্রের ব্যবহারে গতি আরও বাড়বে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাতিমা জানিয়েছেন, তিনি ২০১৭ সাল থেকে এই প্রোজেক্টে কাজ করেছেন।

উল্লেখ্য, সূর্য বা তারা থেকে উৎপন্ন শক্তিকে ফিউশন বলা হয়। রকেটের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য বৈজ্ঞানিকরা দীর্ঘদিন ধরে ল্যাবে ফিউশনের ওপর কাজ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন প্লাজমা ফিজিক্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল এনার্জি রিসার্চ সায়েন্টিফিক কম্পিউটিং সেন্টারে দেখা গেছে নতুন প্লাজমা থ্রাস্টার কনসেপ্টের মাধ্যমে বেশি স্পিড পাওয়া যেতে পারে।

মহাকাশে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে সাধারণত বেশ কয়েক মাস এবং বহু বছর সময় লাগে কারণ কেমিক্যাল ইঞ্জিনগুলি তুলনামূলকভাবে ধীর গতিতে কাজ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ম্যাগনেটিক ফিল্ডের থ্রাস্টারগুলির মাধ্যমে আরও বেশি গতি পাওয়া সম্ভব।

রকেটে ফিউশন প্রযুক্তির ব্যবহার নতুন নয়। তবে ফাতিমার ডিজাইনে কিছু নতুন জিনিস ব্যবহৃত হয়েছে যা এটিকে অনন্য করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা পঞ্চমবার কমলো স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরিতে ছাড় ২,২১৬ টাকা

ফাতিমার নতুন রকেটে ১০ গুণ দ্রুত পৌঁছানো যাবে মঙ্গল গ্রহে!

আপডেট সময় ১০:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১