ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাজমহলের আদলে মাইক্রোসফটের অফিস

আকাশ আইসিটি ডেস্ক : 

১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে প্রথম ইন্ডিয়া ডেভেলপমেন্ট সেন্টার (আইডিসি) খুলেছিল মাইক্রোসফট। এরপর আরেকটি চালু হয় বেঙ্গালুরুতে। কিন্তু নয়ডায় যে নতুন আইডিসি বহুতল নির্মিত হয়েছে তা অনন্য। এর ভেতরে ঢুকলে হঠাৎ মনে হতেই পারে, তাজমহলে ঢুকে পড়েছি। কারণ ভারতের গর্ব তাজমহলের গড়ন, কারুকার্য থেকেই অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে নয়ডা আইডিসি-র ওপরের তিনটি তলা।

মুঘল স্থাপত্যের অনুকরণে আইভরি হোয়াইট রং, দেওয়াল, ছাদে জালির কারুকার্য তাজমহলের কথা মনে করাতে বাধ্য। মাইক্রোসফটের পক্ষে বলা হয়েছে, তাদের কর্মীরা এমন এক অফিসে কাজ করবেন যেখানে সংস্থার প্রযুক্তি-চালিত পরিকাঠামো নীতির সঙ্গে হাত ধরাধরি করে চলবে স্থানীয় সংস্কৃতির প্রভাব।

মাইক্রোসফট আইডিসির ডিরেক্টর রাজীব কুমার বলছেন, ‘দুটো বিষয় আছে। একটা হল, ভারতের মাটিতে বিশ্বমানের প্রোডাক্ট ডেভেলপমেন্ট সংস্থা তৈরি। ২০০৫ সালে যখন রেডমন্ড থেকে ভারতে আসি, তখন কিছুই ছিল না। সেই সময় থেকেই আমার এই স্বপ্ন। দ্বিতীয়টি হল এই গ্রহের প্রতিটি মানুষ, প্রতিটি সংস্থা যাতে আরও বেশি অর্জন করতে পারে তা দেখা। আমি জানি এটা অতি উচ্চকাঙ্ক্ষা, কিন্তু আমার মনে হয় আমার সংস্থা ঠিক বুঝবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তাজমহলের আদলে মাইক্রোসফটের অফিস

আপডেট সময় ০৯:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১