ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইফদের জিভ কাটলেই কোটি টাকা পুরস্কার

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড নবাব সাইফ আলি খান অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে তাণ্ডব চলছে ভারতের কয়েকটি রাজ্যে। ইতোমধ্যে উত্তরপ্রদেশ ও মুম্বাইয়ে সাইফসহ সিরিজটির নির্মাতা আলি আব্বাস জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এর পরই সিরিজ থেকে বিতর্কিত ওই দৃশ্য ও সংলাপ ছেটে ফেলেন নির্মাতারা। ক্ষমাও চেয়েছেন।

কিন্তু তাতে তুষ্ট হননি ভারতের করণি সেনা। তারা ঘোষণা দিয়েছে, ‘তাণ্ডব’-এর নির্মাতা ও কলাকুশলীদের জিভ কেটে আনতে পারলে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে। সংগঠনটির নেতা অজয় সেঙ্গার এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘তাণ্ডব’ সিরিজের যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাদের জিভ কেটে আনলে এক টাকা পুরস্কার দেব।’

তিনি এও বলেছেন, ‘তাণ্ডব’ নির্মাতারা ক্ষমা চেয়েছেন। তবে সেটা যথেষ্ট নয়।’ কিন্তু কেন এত ক্ষেপলেন করণি সেনারা। কী রয়েছে ওই সিরিজে। করণি সেনাদের দাবি, সিরিজের একটি অংশে হিন্দুদের দেবতা রাম ও শিবকে নিয়ে উপহাস করা হয়েছে। আর তাতেই ক্ষেপেছেন ভারতের হিন্দু ধর্মের অনুসারীরা।

এদিকে, শুধু উত্তরপ্রদেশ বা মুম্বাইয়ে নয়, সম্প্রতি লখনউয়ের হজরতগঞ্জ কোটওয়ালিতেও ‘তাণ্ডব’ নির্মাতাদের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। সেখানে আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান, পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা ও চিত্রনাট্যকার গোরব সোলাঙ্কির নাম রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাইফদের জিভ কাটলেই কোটি টাকা পুরস্কার

আপডেট সময় ১১:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১