ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন মিসাইল সিটি উন্মোচন করল ইরানের আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র সামরিক উত্তেজনার আবহে নিজেদের শক্তি প্রদর্শনে এবার নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী সামনে এনেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এই সামরিক স্থাপনার উদ্বোধনী আয়োজনের একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়, যা বিশ্বজুড়ে সামরিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূগর্ভস্থ গোপন বাঙ্কারে সারি সারি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক সব লঞ্চার রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তারা স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর অভিযান পরিচালনার প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করেন। ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।

জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাটির গভীরে সংরক্ষিত এই উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে বড় ধরনের চমক দেবে।

গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন এ সামরিক সক্ষমতা উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন।

মোহেব্বির ভাষ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা এখন পুরোপুরি ভূপৃষ্ঠের স্থাপনা থেকে মাটির গভীরে সরিয়ে নেওয়া হয়েছে, যা প্রতিকূল পরিস্থিতিতেও দেশটিকে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদনে সহায়তা করবে। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেনারেল মোহেব্বি আইআরজিসির ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইরান এখন আর অস্ত্রের জন্য আমদানিনির্ভর নয়, বরং নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী দেশ। শহীদ-১৩৬ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে তৈরি হচ্ছে এবং আরমান ক্ষেপণাস্ত্র, ৩৫৮ ড্রোন ও তৃতীয় খোরদাদ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে অন্য দেশে রপ্তানি করা হচ্ছে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। দেশীয় মহাকাশ প্রযুক্তি: নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জিত হয়েছে।

মোব্বেহির দাবি অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অন্তত ২৬০টি শত্রু আকাশযান প্রতিহত বা ধ্বংস করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান ছাড়াও এমকিউ-১, আরকিউ-৪ ও অরবিটারের মতো উন্নত ড্রোনও রয়েছে। এছাড়া বিদেশি অস্ত্রের নকল না করে নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবনে ইরান সফল হয়েছে বলে তিনি দাবি করেন। সামরিক আত্মনির্ভরশীলতা: বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই প্রক্রিয়ায় স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আমেরিকার থাড কিংবা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষকদের সমন্বয়ে এই প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে বলে জানানো হয়।

জেনারেল মোহেব্বি সতর্কবার্তা দিয়ে বলেন, শত্রুপক্ষ যদি কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া আরও নতুন প্রযুক্তি সামনে আনা হবে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও ইউক্রেন যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে ইরানের এই নতুন সামরিক স্থাপনা ওয়াশিংটন ও তেল আবিবের ওপর বড় ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে মাইক্রোবাস চাপায় কিশোরের মৃত্যু, মায়ের সামনেই মর্মান্তিক ঘটনা

নতুন মিসাইল সিটি উন্মোচন করল ইরানের আইআরজিসি

আপডেট সময় ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬