ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলো গ্রামীণফোন

আকাশ আইসিটি ডেস্ক : 

‘আইটি অ্যান্ড টেলিকম কোম্পানিজ’ ক্যাটাগরিতে গ্রামীণফোনকে ‘করপোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ হিসেবে স্বর্ণ পদক দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০১৯-এর জন্য সপ্তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া অনুষ্ঠানটি সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়।

এ পুরস্কার গ্রামীণফোনের প্রতিষ্ঠানিক শক্তিশালী করপোরেট গভর্নেন্সেরই প্রতিফলন স্বরূপ। এ নিয়ে গ্রামীণফোনের কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হক বলেন, ‘এ স্বীকৃতি গ্রামীণফোনের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাকে তুলে ধরে, যা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ প্রাতিষ্ঠানিক চর্চাকে নিশ্চিত করে। এ অর্জনের জন্য আমি আমার সব সহকর্মীকে ধন্যবাদ জানাই। কারণ তারাই এ প্রয়োজনীয় বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ও নির্ভুলভাবে তৈরি করেছেন, যা দেশব্যাপী আমাদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সাহায্য করেছে। ’

১৩টি ভিন্ন ক্যাটাগরিতে ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান ২০১৯ অর্থবছরের জন্য তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয়। এরমধ্যে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে ৩৫টি প্রতিষ্ঠান ‘করপোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ জিতে নেয়। প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়নের জন্য বাইরের বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরি বোর্ডকে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সাহায্য করে করপোরেট গভর্নেন্স কমিটি।

সম্প্রতি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (এসএএফএ) ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) গ্রামীণফোনকে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ক্যাটাগরির অধীনে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৯ অ্যাওয়ার্ড’-এর স্বীকৃতি দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলো গ্রামীণফোন

আপডেট সময় ১০:২১:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১