ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বছরে ৭৪৫০ জনকে প্রশিক্ষণ দেবে বেসিস

আকাশ আইসিটি ডেস্ক :  

দুই বছরে তথ্যপ্রযুক্তি খাতে দেশের সাত হাজার ৪৫০ জনকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সরকারের অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার (২৪ জানুয়ারি) অনলাইন ও ভৌত কাঠামোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বেসিস।

এতে বলা হয়, বেসিস এসইআইপি ট্রেঞ্চ-৩ প্রকল্পের মাধ্যমে সাত হাজার ৪৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে। একদম ফ্রেশারদের জন্য ১১টি এবং অভিজ্ঞদের জন্য ৮ টি ট্রেইনিং সহ সর্বমোট ১৯ টি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের প্রকল্পে।

আগ্রহীরা http://seip.bitm.org.bd/seip/registration/ লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সম্ভাবনাময় তথ্য ও প্রযুক্তি খাতের দ্রুত দক্ষ জনবল গড়ে তোলার প্রয়াসে এ প্রকল্প যাত্রা শুরু করেছে। তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় এ প্রশিক্ষণার্থীর সংখ্যা আরও বাড়ানো আবশ্যক।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সদ্য স্নাতক, শেষবর্ষের শিক্ষার্থী ও ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন। ভেন্ডর সার্টিফিকেশনের সুযোগ থাকায় পেশাজীবীরাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ন্যূনতম ২ বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বেসিসের সিনিয়র সহসভাপতি ও ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) আহ্বায়ক ফারহানা এ রহমান এইবারের প্রকল্পে চ্যাটটি আন্তর্জাতিক ভেন্ডর সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নারীদেরও রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বেসিসের সহসভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ ও সহসভাপতি (অর্থ) মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই বছরে ৭৪৫০ জনকে প্রশিক্ষণ দেবে বেসিস

আপডেট সময় ১০:১০:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১