ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জন্মনিবন্ধনে আঙুলের ছাপ বাধ্যতামূলক করতে রুল

আকাশ জাতীয় ডেস্ক: 

বেওয়ারিশ মরদেহ,অপরাধী শনাক্ত ও নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে জন্মনিবন্ধনে আঙুলের ছাপ ও আই কন্টাক্ট নেওয়া বাধ্যতামূলক করতে রুল দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন নরসিংদীর বাসিন্দা ও মানবাধিকারকর্মী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। আবেদনের পক্ষে তিনি নিজেই রিটের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে রিটকারী আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, জন্মনিবন্ধনে দেশের প্রত্যেকটি নাগরিকের ফিঙ্গার প্রিন্ট এবং আই কন্টাক্ট বাধ্যতামূলক চেয়ে গত বছরের ১২ মার্চ এ রিট করেছি। কারণ কেউ যদি দুর্ঘটনায় পতিত হয় তখন কেউ তার মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। তখন লোকটির পরিচয় নির্ধারণ করা যায় না। অনেক টিনএজার আছেন যারা ভোটার হয়নি। কিন্তু প্রয়োজনে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। আদালত শুনানি নিয়ে রুল জারি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জন্মনিবন্ধনে আঙুলের ছাপ বাধ্যতামূলক করতে রুল

আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১