ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

ঢামেকে ভর্তি সিরাজুল আলম খান, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

আকাশ জাতীয় ডেস্ক: 

অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)। তিনি এখন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন জানান, রাত ৮টার দিকে হাসপাতালে এসেছিলেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ( সিসিইউ) ২ এর ৮ নম্বর বেড উনাকে ভর্তি নেওয়া হয়েছিল। ফুসফুসের সমস্যা আছে। এরপর রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের সদস্যরা ওনাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হানিফ টাবলু জানান, উনি (সিরাজুল ইসলাম খান) হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। গত তিনদিন যাবত ওনার ঘুম আসছিল না। তবে উনি এখন ভালো আছেন। গত রাতে হাসপাতাল আসার পর উনি ঘুমিয়েছেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, সিরাজুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন। উনার জন্য বোর্ড গঠন করা হচ্ছে। বোর্ডের নির্দেশনায় ওনার চিকিৎসা চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

ঢামেকে ভর্তি সিরাজুল আলম খান, চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

আপডেট সময় ১২:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১