ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

দ্বিপক্ষীয় সম্পর্ক নিষ্পত্তির ক্ষেত্রে পাকিস্তানকে একাত্তরের গণহত্যা ইস্যুতে বাংলাদেশের গণহত্যা কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা পুনরায় মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পাকিস্তানি দূতকে মুক্তিযুদ্ধ শেষে আটকা পড়া দেশটির নাগরিকদের প্রত্যাবাসন এবং দুই দেশের মধ্যে সম্পদের নিষ্পত্তির সমাধানের তাগিদ দেন।

শাহরিয়ার আলম সাফটার আওতায় পাকিস্তানে বাংলাদেশের আরও পণ্যের প্রবেশাধিকার চান। এছাড়া বাণিজ্য বাধা দূর করে পণ্যের নিষিদ্ধ তালিকা কমানোর তাগিদ দেন। বর্তমানে উভয় দেশের আন্তর্জাতিক বাণিজ্য পাকিস্তানের অনুকূলে রয়েছে বলেও পাকিস্তানি দূতকে অভিহিত করেন প্রতিমন্ত্রী।

সাক্ষাৎে পাকিস্তানি দূত দুই দেশের সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোর দেন। প্রতিমন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসুলেশন (এফওসি( সক্রিয় করার বিষয়ে একমত পোষণ করেন। ২০১০ সালের পর দুই দেশের এখন অবদি কোনো এফওসি অনুাষ্ঠত হয়নি।

প্রতিমন্ত্রী হাইকমিশনারকে সকল ধনের সহযোগিতার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১