ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ ইসলাম রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিলের গাড়িবহর বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের তাগিদ বস্ত্র ও পাটমন্ত্রীর সফল রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন: মির্জা ফখরুল আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না : ববি হাজ্জাজ সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

অপশক্তি জঙ্গিদের আর মাথাচাড়া দেয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

অপশক্তি জঙ্গিরা বাংলাদেশে আর কখনোই ধ্বংসাত্মক কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ফলে দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন হওয়ায় এই অপশক্তি আর মাথাচাড়া দেয়ার সামর্থ্য রাখে না।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে র‌্যাব সেবাসপ্তাহ উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিরা সবসময় দেশকে আচল করতে চায়। তাদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে, তারা আর কখনোই ধ্বংসাত্মক কিছু করতে পারবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস, জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরনের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের তৎপরতার ফলেই দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন হওয়ায় এই অপশক্তি আর মাথাচাড়া দেয়ার সামর্থ্য রাখে না। এ কারণেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে।’

‘র‌্যাব শুধু আইনশৃঙ্খলা রক্ষাই করে না আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। তারই একটি অনন্য দৃষ্টান্ত শীতবস্ত্র বিতরণ।’-যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী গাইবান্ধার চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধে নৌ পুলিশ থানা স্থাপনের আশ্বাস দেন।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবাসপ্তাহ ২০২১ কর্মসূচির আওতায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি

অপশক্তি জঙ্গিদের আর মাথাচাড়া দেয়ার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১