ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

আকাশ জাতীয় ডেস্ক:  

দুদকের দায়ের করা মামলায় মেজর (অব.) সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশের আইনজীবী জামিন আবেদন করেন। এছাড়া দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়া যায়নি।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের তদন্ত প্রতিবেদন না আসায় আসামিকে আদালতে হাজির করা হয়নি। তবে আসামি পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী আসামির জামিন আবেদন করা হলে তাকে আদালতে হাজির থাকতে হয়। যেহেতু আদালতে আসামি হাজির ছিলেন না তাই আদালত আগামী ১০ জানুয়ারি রবিবার জামিন শুনানির নতুন দিন ধার্য করেছেন।

তিনি আরও বলেন, মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই মামলার প্রতিবেদন দাখিলের জন্য সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে, যা সময়সাপেক্ষ। তাই দুদকের তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগছে।

প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী বলেন, জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। যেহেতু তিনি আদালতে উপস্থিত ছিলেন না তাই আদালত রবিবার জামিনের শুনানির নতুন দিন ধার্য করেছে।

গত ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকি কারণকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় দায়ের করা মামলায় দুই নম্বর আসামি ওসি প্রদীপ কুমার দাশ। এই ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

আপডেট সময় ১০:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১