ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্র মামলায় যাবজ্জীবন, চাঁদাবাজি মামলায় খালাস নূর হোসেন

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আক্তার জানান, ২০১৪ সালের ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় রেললাইনের পাশ থেকে নূর হোসেনের অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ মামলা করলে সেই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলায় একমাত্র আসামি ছিলেন নূর হোসেন।

তিনি জানান, একই আদালতে আকরাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় আকরামের করা মামলায় খালাস দেওয়া হয়েছে নূর হোসেনকে।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সকালে নূর হোসেনকে আদালতে নিয়ে আসা হয়। একটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন ও একটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অস্ত্র মামলায় যাবজ্জীবন, চাঁদাবাজি মামলায় খালাস নূর হোসেন

আপডেট সময় ০৫:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১