ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমতি আছে: সেরামের সিইও

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন, ভারত থেকে সব দেশেই করোনা ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) এক টুইটে তিনি এ তথ্য জানান।

ভারত থেকে বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি নিয়ে গণমাধ্যমে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে আদর পুনাওয়ালা টুইটে বলেন, ‘যেহেতু জনসাধারণের মধ্যে বিভ্রান্তি রয়েছে। সে কারণে আমি দু’টি বিষয় পরিষ্কার করতে চাই। ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেওয়া আছে। সম্প্রতি ভারত বায়োটেক সম্পর্কিত যেকোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তা নিরসনে একটি যৌথ প্রকাশ্য বিবৃতি দেওয়া হবে। ’

সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ তিন কোটি ভ্যাকসিন আমদানি করবে। তবে মঙ্গলবার ভারতের কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়, সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বিদেশে রপ্তানির অনুমোদন নেই। এ খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ যথাসময়ে ভ্যাকসিন পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমতি আছে: সেরামের সিইও

আপডেট সময় ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১