ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর বটির কোপে স্বামী খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় স্ত্রী খাদিজা বেগমের বটির কোপে স্বামী শহিদুল ইসলাম (৪৫) খুন হয়েছেন। নিহত শহিদুল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগরের কোঁচপুকুরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বুধবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কোঁচপুকুরিয়া গ্রামের শহিদুল ইসলামের সৌদি প্রবাসী স্ত্রী খাদিজা বেগম (৩৮) দুই সপ্তাহ আগে বাড়িতে আসে। এর প্রায় এক মাস আগে সে বিদেশ থেকে স্বামীকে টাকা পাঠায়। বুধবার ওই টাকার হিসাব স্বামী শহিদুলের কাছে চাইলে শহিদুল তা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী খাদিজা বেগম স্বামীকে বটি দিয়ে কোপ দেয়।

এতে শহিদুল গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শহিদুল মারা যায়। এ ঘটনায় নিহতের মা সাইজান বিবি বাদী হয়ে খাদিজা বেগমকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে নিহত শহিদুলের স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যার কাজে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর বটির কোপে স্বামী খুন

আপডেট সময় ০৫:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭