ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ ইসলাম রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিলের গাড়িবহর

সাইবার অপরাধ ব্যাপক বাড়ছে, দমন করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:   

দেশের সাইবার ক্রাইম ব্যাপকভাবে বাড়ছে জানিয়ে তা দমন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জানুয়ারি) ৩৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন আধুনিক প্রযুক্তির যুগ। সাইবার ক্রাইম ব্যাপকভাবে বাড়ছে। এটাকে আমাদের দমন করতে হবে। ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাৎক্ষণিকভাবে সাহায্য করে যাচ্ছে এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নানা ধরনের অপরাধ সংগঠিত হয়। সেগুলো আমাদের দমন করতে হবে। ’

গুজব বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে সরকার প্রধান আরও বলেন, আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক, বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে সেগুলোর মাধ্যমে অনেক ধরনের অপরাধ হচ্ছে। বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। সেখান থেকে তাদের বের করে নিয়ে এসে তারা সুস্থ জীবনে যাতে ফিরে আসে তার ব্যবস্থা নিতে হবে। সাধারণভাবে গুজব রটানো বা এ ধরনের কাজ যাতে করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে।

অন্য অপরাধ দমনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশুর প্রতি যে সহিংসতা চলছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব বিষয়ে যেগুলো সামাজিক অপরাধ বা নানা ধরনের পারিপারিক অপরাধ সেখানেই কিন্তু পুলিশ অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে। এটাকে আরও দক্ষতার সঙ্গে দমন করতে হবে।

‘মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানবপাচার ইত্যাদি এগুলো শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক ক্রাইম। এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করতে হবে। তাছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করতে হবে। ’

মাদকের হাত থেকে প্রতিটি পরিবারকে রক্ষা করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, মাদক আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। এই মাদকের হাত থেকে প্রতিটি পরিবারকে রক্ষা করতে হবে।

পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পুলিশ বাহিনীর প্রশংসা করে সরকার প্রধান বলেন, জরুরি সেবা দেওয়ায় পুলিশ ভূয়সী প্রশংসা পাচ্ছে এবং ভালো কাজ করে যাচ্ছে।

সন্ত্রাস-জঙ্গি দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ যথেষ্ট শক্তিশালী ভূমিকা রেখেছে। এখানে অনেকে (পুলিশ) জীবন পর্যন্ত দিয়েছে। ’

পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ শীর্ষ কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

শুল্কের এক ঘোষণায় থেমে গেল যুদ্ধ, ট্রাম্পের বিস্ফোরক দাবি

সাইবার অপরাধ ব্যাপক বাড়ছে, দমন করতে হবে

আপডেট সময় ০৪:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১