ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারত থেকে করোনার ভ্যাকসিন আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন দেশে আসবে।

বৃহস্পতিবার বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ।

তিনি বলেন, শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না। শুরুতে কিছুটা ঘাটতি থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

‌মন্ত্রী বলেন, করোনায় আমেরিকা ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। ৮০ ভাগ রোগী বাসায় থেকে টেলিমেডিসিনে ভালো হয়েছেন। ২ হাজার ডাক্তার ও ১৫০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে স্বল্প সময়ে।

জাহিদ মালেক বলেন, সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক যারা মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন দ্রুততম সময়ে তাদের প্রণোদনা দেয়ার ব্যবস্থা হচ্ছে। তাছাড়া বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, পুরো ইউরোপ লকডাউনে গেছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে রেখেছে। এখন করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সুস্থ থেকে সতর্কতার সঙ্গে সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনার দ্বিতীয় ওয়েভ ঠেকাতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা

আপডেট সময় ১১:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০