ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন নকলের মতোই মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ

রেল-বিমান-ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব

আকাশ জাতীয় ডেস্ক:  

রেলপথ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আর পরিকল্পনা কমিশনে নতুন একজন সদস্য (সচিব) ও ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়েছেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ৩০ ডিসেম্বর পিআরএলে যাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মহিবুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হচ্ছে।

ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

অপরদিকে অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল সচিব পদে পদোন্নতি পেয়ে হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)।

Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

রেল-বিমান-ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব

আপডেট সময় ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০