ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন নকলের মতোই মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার গাইবান্ধায় ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি বড় চ্যালেঞ্জ, বৈচিত্র্য আনার বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রীর তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ

‘পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে প্রয়োজন হলে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, বেসামরিক বিমান পরিবহন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই বিমান চলাচল অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সে দেশ থেকে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলে তার পিসিআর ল্যাব টেস্ট করা হবে। বিদেশ ফেরত সব যাত্রীদের পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট আনা বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রায় ৪০ মিনিটব্যাপী বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। যেখানে দুবাইগামী একটি বিমানের ভেতরের থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চৌকস কর্মকর্তারা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

‘পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হবে’

আপডেট সময় ০৫:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০