ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জাপান

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আমরা আগামী বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। এ সংকটের সমাধান হওয়া জরুরি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টকয়ে বক্তব্য দেন ইতো নাওকি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই জাপান এর সমাধান প্রত্যাশা করে আসছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন। বিষয়টা নিয়ে মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনাও করেছেন।

জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও সহায়তা করে আসছে জাপান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ১২৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান। আর রাখাইনে রোহিঙ্গা এলাকার অবকাঠামো উন্নয়নে ৬৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি আমরা।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে যে ভূমিকা নিক না কেন, আমরা এ সংকটের সমাধানে আমাদের মতো করে চেষ্টা করছি।

ডিকাব টকয়ে বক্তব্য রাখেন ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জাপান

আপডেট সময় ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০