ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কম্বল পাঠাতে ভারতীয় হাইকমিশনারকে ডা. জাফরুল্লাহর চিঠি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের দিল্লিতে শীতার্ত মানুষের জন্য কম্বল পাঠানোর অনুমতি চেয়ে ভারতীয় হাই কমিশনারকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন।

চিঠিতে ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি, নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি
মারা গেছেন। মুক্তিযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চাই।

ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে এতে আরও বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর অথবা আপনার সুবিধাজনক যে কোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কম্বল পাঠাতে ভারতীয় হাইকমিশনারকে ডা. জাফরুল্লাহর চিঠি

আপডেট সময় ০২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০