ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না খাদ্য কর্মকর্তারা

আকাশ জাতীয় ডেস্ক:

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্য অধিদফতরের কর্মকর্তারা বিভাগীয় প্রধান বা মহাপরিচালকের (ডিজি) অনুমতি ছাড়া গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদফতরের আদেশে বলা হয়েছে, খাদ্য অধিদফতরের কর্মকর্তা/কর্মচারীদের জানানো যাচ্ছে যে, খাদ্য বিভাগের বিভিন্ন বিষয় সংবাদপত্র/টিভিতে প্রচার করার উদ্দেশ্যে বিভিন্ন সংবাদপত্র/টিভি চ্যানেলের সাংবাদিকরা খাদ্যবিভাগের বিভিন্ন স্থাপনায় সংবাদ সংগ্রহের জন্য যান। এমতাবস্থায়, সাংবাদিকদের সঙ্গে আচরণ সংক্রান্ত সাতটি নির্দেশনা মেনে চলার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানানো হয়েছে।

অফিস আদেশে আরো বলা হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য প্রদান সমীচীন, তবে রাষ্ট্রের কোনো জনগুরুত্বপূর্ণ গোপনীয় বিষয়ে তথ্য প্রদান করা যাবে না। তথ্য অধিকার আইন মেনে যতটুকু তথ্য দিলে রাষ্ট্রীয় গোপনীয়তা ক্ষুণ্ন হয় না ততটুকু তথ্য দেওয়া যাবে। কোনো তথ্য প্রকাশের ফলে রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এরূপ তথ্য দেওয়া যাবে না। তথ্য অধিকার আইন অনুযায়ী, তদন্তাধীন বিষয় যার তথ্য প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারে এরূপ কোনো তথ্য দেওয়া যাবে না।

এছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধি, ১৯৭৯’ অনুযায়ী বিভাগীয় প্রধানের ক্ষেত্রবিশেষে মহাপরিচালকের পূর্বানুমোদন ছাড়া বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে সাক্ষাৎকার দেওয়া যাবে না। নিজ নিজ অধিক্ষেত্রে প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া নীতি-নির্ধারণী পর্যায়ের কোনো বিষয়ে মন্তব্য করা যাবে না। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না খাদ্য কর্মকর্তারা

আপডেট সময় ১১:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০