ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কায়কাউস

আকাশ জাতীয় ডেস্ক: 

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর প্রদান করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

একইসঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে তাকে অবসর-উত্তর ছুটিতে যাবেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে ড. আহমদ কায়কাউসকে নিয়োগ দিয়ে গত বছর ২৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি প্রায় এক বছর এই পদে দায়িত্ব পালন করলেন।

এদিকে এখন পর্যন্ত নতুন করে কাউকে মুখ্য সচিব নিয়োগ দেয়া হয়নি। প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে সরকারের বিশ্বস্ত কাউকে মুখ্য সচিব নিয়োগ দেয়া হতে পারে বলে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

ড. আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার ও কগনিজেন্স ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন।

২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারিতে তিনি সচিব ও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।

ড. আহমদ কায়কাউস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের ‘উন্নয়ন অর্থনীতি কেন্দ্র’ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কায়কাউস

আপডেট সময় ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০