ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

রোহিঙ্গাদের ফেরাতে পাশে থাকবে তুরস্ক

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু বলেছেন, রোহিঙ্গাদের ফেরাতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। তারা যেন নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারেন, সেজন্য কাজ করবে তুরস্ক।

বুধবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার পরামর্শ নেওয়া প্রয়োজন। তারা যেন ভালো থাকেন, সে বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। তবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াটাই মূল সমাধান।

বাংলাদেশ-তুরস্কের মধ্যে এখন এক বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। আমরা আগামীতে একে দুই বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই, যোগ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু মঙ্গলবার রাতে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মেভলুত চাভুসুগ্লু।

Tag :
আপলোডকারীর তথ্য

তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

রোহিঙ্গাদের ফেরাতে পাশে থাকবে তুরস্ক

আপডেট সময় ০২:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০