ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আকাশ জাতীয় ডেস্ক: 

দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে তিনি ইন্দোনেশিয়া থেকে ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু রাত ৭টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া ঢাকার তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন চাভুসুগ্লু। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আপডেট সময় ০৯:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০