ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু যে পরিমাণ বকেয়া রেখে গেছে, আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎমন্ত্রী ঢাকা ১৩ আসনে সেবার কোনো কমতি থাকবে না: ববি হাজ্জাজ

দলীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন: তাজুল

আকাশ জাতীয় ডেস্ক: 

দলীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর এ আহ্বান জানান তিনি।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান শপথ নেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ কোনক্রমেই করা যাবে না। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছে তা দলীয় নেতাকর্মীদের সমুন্নত রাখতে হবে।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে দলীয় নির্দেশনা মেনে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নবনির্বাচিত সদস্যদের প্রতি আহবান জানান মন্ত্রী।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

আ.লীগ কার্যালয় খুলে ইফতার বিতরণ

দলীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন: তাজুল

আপডেট সময় ০৮:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০