ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় দিল্লি: রণধীর জয়সওয়াল ৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি তুচ্ছ কারণে স্কুলছাত্রকে লাথি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার ‘ফুটবল পৃথিবীর সর্বজনীন ভাষা, একত্রিত হওয়ার প্রতীক’ ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী কর্ণফুলীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আহত, অভিযুক্ত পলাতক

সৌদিতে ফ্লাইট বন্ধ ঘোষণা বাংলাদেশ বিমানের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা সংক্রমণ রোধে সৌদি আরবে ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে আজ সোমবার থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। এক সপ্তাহের জন্য এই বিমান বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান।

করোনার বিস্তার রোধে সৌদি আরব সরকার এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। দেশটির নিষেধাজ্ঞার কারণে আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।

উল্লেখ্য যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় গত রবিবার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া স্থল ও সমুদ্রবন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। অন্তত এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বন্ধ ঘোষণা বাংলাদেশ বিমানের

আপডেট সময় ১২:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০