ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তার যাবে নিচে, হাতিরঝিলে পাঁচতারকা হোটেল’

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী তিন বছরের মধ্যে রাজধানীর সব বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ২০২১ সাল থেকেই এর কাজ শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় রিহ্যাবের ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, হাতিরঝিলের সামনে ডিপিডিসির সাবস্টেশনের ওপর পাঁচতারকা হোটেল নির্মাণ করা হবে। শিগগির সে কাজও শুরু হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ২০২১ সালের জুনের মধ্যে দেশের সব হাওর-বাঁওড় এমনকি চর এলাকায়ও বিদুৎ পৌঁছে দেওয়া হবে। শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আসবে বলেও জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

এ সময় বাসাবাড়িতে এলপিজি গ্যাস ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাসাবাড়িতে প্রতি মাসে দুই চুলায় যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয়, তা শিল্পে ব্যবহৃত হলে ১৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বক্তব্যে রাজউকের আইনকানুন মেনে ভবন তৈরি করতে রিহ্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তার যাবে নিচে, হাতিরঝিলে পাঁচতারকা হোটেল’

আপডেট সময় ১০:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০