ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।

বাংলাদেশ পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সিনহা হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল– থানায় বসে সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে খবর বেরিয়েছে। থানার কার্যক্রমে স্বচ্ছতা আনার ক্ষেত্রে আইজিপি কী উদ্যোগ নেবেন?

জবাবে বেনজীর আহমেদ বলেন, থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না, হবে না। তিনি আরও বলেন, থানায় দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ আছে। এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে হুশিয়ারি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘দুর্নীতি করলে পুলিশ থেকে চলে যাও, এটা বলা আছে। এর চেয়ে পরিষ্কারভাবে আর কী বলা যায়?’ তিনি আরও বলেন, যারা ভবিষ্যতে পুলিশে যোগ দিতে চান, তাদের জন্যও একই বার্তা।

আইজিপি বলেন, পুলিশের শরীরের সঙ্গে ভিডিও ক্যামেরা লাগানোর একটা উদ্যোগ তারা আগেই নিয়েছিলেন। কিন্তু কাজটি খুব ব্যয়বহুল। তার পরও তারা পর্যায়ক্রমে ভিডিও ক্যামেরা লাগানোর কাজ শেষ করবেন।

গত রোববার কক্সবাজারে সিনহা মো. রাশেদ খান হত্যায় অভিযোগপত্র জমা দেয় র‌্যাব। এ হত্যাকাণ্ডে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে মূল পরিকল্পনাকারী দেখতে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সিনহা মো. রাশেদ খানকে হত্যার পরিকল্পনা হয়েছিল টেকনাফ থানায় বসে। বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও তাদের তিনজন বেসামরিক তথ্যদাতা ওই ষড়যন্ত্রে অংশ নেন।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাঈনুর রহমান চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

থানায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা হতে পারে না: আইজিপি

আপডেট সময় ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০