ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সনদ: দোষীদের শাস্তি চান প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

যারা ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত, অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে। তারা ইতিহাসের সঙ্গে প্রতারণা করেছে।

তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা, রাজাকারদের সম্পূর্ণ তালিকা প্রণয়ন সম্ভব হয়নি। কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। তারা বিভিন্ন সময়ে ইতিহাসকে বিকৃত করেছে। আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নিয়ে এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ষড়যন্ত্রকারীদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ ব্যক্তিই দেশের জন্য সত্যিকারভাবে কাজ করতে পারে। তাই স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। এজন্য তাদের যথাযথভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অধ্যক্ষ হাসানুজ্জামান মালেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সনদ: দোষীদের শাস্তি চান প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০