ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষিত ভণ্ডের চেয়ে স্বল্প শিক্ষিত ফেরদৌসই সিংড়ার যোগ্য মেয়র: পলক

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএ পাশ এমএ পাশ ও ডক্টরেট ডিগ্রি ধারী সার্টিফিকেট দিয়ে কি হবে। যারা দিনের আলোয় নীতি বাক্য শুনায় আর রাতের আধারে ভণ্ডামী করে। প্রতারণা করে। ওই সকল চরিত্রহীন, দুর্নীতিবাজ, কথিত শিক্ষিতের চেয়ে স্বল্প শিক্ষিত জান্নাতুল ফেরদৌসই সিংড়া পৌরসভার যোগ্য মেয়র।

সোমবার সকালে সিংড়ায় পৌর এলাকার কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, আমি মনে করি জান্নাতুল ফেরদৌস অল্প শিক্ষিত হলেও সিংড়া পৌরসভায় দুর্নীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করে উন্নয়নের পাশাপাশি যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। অনেক বিশেষজ্ঞদের থেকেও যোগ্য জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করেছে। গত মহামারী করোনার সময় ৫৫দিন নিজের সন্তান ও পরিবারের কথা ভুলে জীবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার মানবিক সেবা সিংড়া পৌরবাসীর ঘরে ঘরে পৌছে দিয়েছেন। আমরা সেই রকমই মেয়র চাই। আমরা সেই রকম স্বল্প শিক্ষিত জননেতাই চাই। যে নেতা যে মেয়র জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ায়।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ বছর মেয়র হিসাবে যিনি ছিলেন মানুষের সুখে-দুঃখে কাছে পাইনি। রাজশাহী অথবা ঢাকায় গিয়ে তার সাথে দেখা করতে হয়েছে। অথচ সিংড়ার মাটির সন্তান এই ফেরদৌস করোনা, বন্যাসহ যে কোন দুর্যোগে পৌরবাসীর পাশে থেকেছেন।

নৌকার মনোনয়ন বিষয়ে পলক বলেন, বিগত ১২ বছরে জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত হিসাবে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমরা এবারও সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ১১৭টি ভোটারের মধ্যে ৮২জন ভোটার ফেরদৌসকে সর্মথন দিয়েছেন। তাই আপনারা দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনা যেন তৃণমূলের সিদ্ধান্তে ফেরদৌসকেই নৌকার মনোনয়ন দেন। পৌরসভার অসম্পূর্ণ কাজ গুলো যেন এই ফেরদৌসের হাত দিয়েই সম্পন্ন হয়।

পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষিত ভণ্ডের চেয়ে স্বল্প শিক্ষিত ফেরদৌসই সিংড়ার যোগ্য মেয়র: পলক

আপডেট সময় ০৭:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০