ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নূর হোছাইন কাসেমীর জানাজা হবে বায়তুল মোকাররমে

আকাশ জাতীয় ডেস্ক:  

জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর জানাজার নামাজ জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবদীন বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে রোববার বিকেলে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আল্লামা নূর হোছাইন কাসেমীর জানাজা হবে জাতীয় ঈদগাহে।

স্থান পরিবর্তনের কারণ জানতে চাইলে, জয়নাল আবদীন বলেন, করোনা পরিস্থিতির কারণে মাঠ কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় জাতীয় ঈদগাহ মাঠে জানাজা হচ্ছে না।

সেজন্য পূর্বনির্ধারিত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে জানাজায় শরিক হওয়ার আহবান জানানো হয়েছে।

জয়নাল আবদীন বলেন, সকাল ৯টায় জানাজার পরপরই মরদেহ নিয়ে যাওয়া হবে তুরাগে আল্লামা কাসেমী প্রতিষ্ঠিত জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউর, মাদরাসায়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী রোববার (১৩ডিসেম্বর) দুপুর ১২টা ৫০মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা ফলাফল নেগেটিভ আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নূর হোছাইন কাসেমীর জানাজা হবে বায়তুল মোকাররমে

আপডেট সময় ১২:০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০