ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকাকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ দেখতে চাই: সেতুমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানী ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন দেখতে চান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

রবিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ডিটিসির বোর্ড সভায় এসব কথা বলেন।

তিনি তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

দেশের উন্নয়ন ও অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এর জন্য যা যা করার সবই করবে সরকার।

ওবায়দুল কাদের ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।

মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইনবিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।

মোটরসাইকেলে হেলমেট যারা পড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এক্ষেত্রে আনা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের।

গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এসময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রদ্বয়, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকাকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ দেখতে চাই: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৪:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০