ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিটনেস নিয়ে সাকিবের সমস্যা হবে না: আকরাম খান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফিটনেস পরীক্ষা সকলের জন্যই বাধ্যতামূলক। এই পরীক্ষায় নামতে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।

সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা শেষ করেছেন সাকিব। এই এক বছরে কোন ম্যাচ খেলেননি তিনি। তাই ফিটনেস পরীক্ষায় কি করবেন সাকিব, এ নিয়ে আছে জল্পনা। তবে সাকিবের ফিটনেস পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি জানান, ফিটনেস পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হতে পারবেন সাকিব।

আকরাম খান বলেন, ‘আমার মনে হয় না ফিটনেস নিয়ে সাকিবের সমস্যা হবে। তবে ফিটনেসের তো একটা স্ট্যান্ডার্ড আছে। সে স্ট্যান্ডার্ডে তো সবাইকে মেনে চলতে হবে। সাকিব বিদেশ থেকে এসেছে এবং এতদিন ক্রিকেটের বাইরে ছিল। সে সময় পেলে নিজের ফিটনেসের উন্নতি করতে পারবে। তাই এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।’

গত অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। ওই সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের অধীনে চার সপ্তাহের ফিটনেস অনুশীলন ক্যাম্প সম্পন্ন করেন তিনি। অনুশীলন পর্বটি একেবারে রুদ্ধদার অবস্থায় হয়েছিলো।

তবে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায়, পুনরায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তার। কিন্তু এখন ঘরোয়া আসর দিয়েই ক্রিকেটে ফিরতে হবে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

ফিটনেস নিয়ে সাকিবের সমস্যা হবে না: আকরাম খান

আপডেট সময় ০৯:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০