ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার অপেক্ষায় সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৮ অক্টোবর। তাই মাঠে ফিরতে আর কোনো বাধা নেই ৩৩ বছর বয়সী তারকার।

ইতোমধ্যে ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন তিনি। সঙ্গে মাঠে ফিরতেও মরিয়া বিশ্বসেরা অলরাউন্ডার। চলতি মাসে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে মুখিয়ে আছেন সাকিব।

নিষেধাজ্ঞার পর নিজের ইউটিউব চ্যানেলে ভক্ত ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বে এমন কথা জানিয়েছেন তিনি। এসময় সাকিব জানান, বিকেএসপিতে নেওয়া অনুশীলনটা তার পুরোপুরি শেষ হয়নি। তাই প্রস্তুতিতে একটু ঘাটতি রয়ে গেছে। সেটা টি-টোয়েন্টি কাপ দিয়ে পূর্ণ করতে চান তিনি।

সাকিব বলেন, ‘বিকেএসপির অনুশীলন খুবই ভালো ছিল। ওই ট্রেনিং আমার খুব দরকার ছিল। যদিও আমার ইচ্ছে ছিল আরও ১৫-২০ দিন অনুশীলন করার। যেহেতু শ্রীলঙ্কা সিরিজটি হয়নি, ওটা (অনুশীলন) আর চালিয়ে যাওয়া হয়নি। চলে এসেছি যুক্তরাষ্ট্রে। আরও ১৫-২০ দিন করতে পারলে পরের ১-২ বছরের জন্য পুরোপুরি প্রস্তুতি হয়ে যেত। তবে যেহেতু সামনে সময় আছে, সামনে একটি ঘরোয়া টুর্নামেন্ট আছে, ওই ১৫-২০ দিনের ট্রেনিংয়ের যে গ্যাপটি ছিল, আমার ধারণা আমি পূরণ করতে পারব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার অপেক্ষায় সাকিব

আপডেট সময় ০৯:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০