ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ মোমেনের

আকাশ জাতীয় ডেস্ক: 

প্লেনের টিকেটের দাবিতে আন্দোলনরত সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অনুরোধ করেন।

আন্দোলনরত সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না। তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। বুধবার সকালও বিক্ষোভ করেন। এরপর তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থানও নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ মোমেনের

আপডেট সময় ০৩:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০