ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাটহাজারীতে আনাস মাদানীর স্থলে বাবুনগরী

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের বৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া মাওলানা আনাস মাদানীর স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী আন্দোলন খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার রাতে হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরা কমিটি এসব সিদ্ধান্ত নেন। হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী বলেন, ‘শনিবার শুরা কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে রয়েছে মাদ্রাসা পরিচালনার জন্য কমিটি গঠন, শুরা কমিটিতে নতুন করে পাঁচজন নিয়োগ এবং তদন্ত কমিটি গঠন অন্যতম।’

মজলিশে শুরা কমিটিতে উপস্থিত একাধিক সূত্র জানায়, আল্লামা আহমদ শফীর মৃত্যু মাদ্রাসা পরিচালনা ও নানান বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে বৈঠকে বসেন মজলিশে শুরা কমিটি। এতে শুরা কমিটির আট সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পরবর্তী মহাপরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করা হয়। যাতে রাখা হয় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি আবদুস সালাম এবং মাওলানা ইয়াহিয়াকে। তারা যৌথভাবে মাদ্রাসা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া মাওলানা আনাস মাদানীর স্থলে শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। একই সাথে বাবুনগরীকে শাইখুল হাদিসের দায়িত্বও দেয়া হয়।

মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পাঁচ জনকে শুরা সদস্যও নিয়োগ দেয়া। নতুন করে যুক্ত হওয়া শুরা সদস্যরা হলেন, মাওলানা আবদুল মালেক, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবদুল্লাহ, মাওলানা আহমদ শফী এবং মাওলানা হাফেজ সায়েদ হোসেন।

এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের ঘটনা তদন্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, মাওলানা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আবদুস সালাম এবং মাওলানা ইয়াহিয়াকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

হাটহাজারীতে আনাস মাদানীর স্থলে বাবুনগরী

আপডেট সময় ১০:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০