ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কারাগারে হুমকি, স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:   

সম্প্রতি কারাগার থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের সব কারাগারকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা। এছাড়াও জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, বিডিআর ও বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয় কথা হয় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেনের সঙ্গে।

তিনি বলেন, গতকাল সকালেই দেশের সব ডিআইজি প্রিজনের সঙ্গে ফোনে কথা বলেছি। বিভিন্ন নিরাপত্তার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। কারা অধিদপ্তর থেকে আইজি প্রিজন স্যারের নির্দেশনা সম্বলিত একটি চিঠি ইস্যু করে সব কারাগারে পাঠানো হয়েছে।

‘এতে যেকোনো হামলা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে একটি স্ট্রাইকিং ফোর্স তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। লালমনিরহাটের একটি হুমকির বিষয়ে আপনারা অবগত। সে বিষয়সহ নানা রকম বিষয় মাথা রেখে দেশের সব কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ’

রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের কারাগারগুলোতে এ বিষয়ে চিঠি দেন আইজি প্রিজন্স। চিঠিতে সম্ভাব্য হামলা এড়াতে ১৮টি নির্দেশনা দেন তিনি।

চিঠিতে আইজি প্রিজন্স উল্লেখ করেন, ‘সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী কারাগার থেকে বন্দি জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠায় ও টেলিফোন করে। কারাগার একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান। দুষ্কৃতকারীদের অপতৎপরতা নস্যাৎ করে বন্দির পলায়নসহ যে কোনো দুর্ঘটনায় কঠোর হতে কারাগারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। সম্প্রতি কিছু কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় শৈথিল্যের প্রমাণ পাওয়া গেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এমতাবস্থায় কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। ’

আইজি প্রিজন্সের দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- প্রতিটি কারাগারে একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন কারারক্ষীর সমন্বয়ে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে সদা প্রস্তুত থাকতে হবে, কারা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে। কারাগারের বাইরের গেটে দায়িত্বপালনকারীদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ দেওয়া, অস্ত্র ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়াও চিঠিতে তিনি লিখেছেন, কারাগারের অস্ত্রাগার থেকে প্রয়োজনীয় মুহূর্তে যাতে দ্রুত অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা যায় সেজন্য প্রয়োজনীয় মহড়া আয়োজন, কারাগারের চারপাশের সীমানাপ্রাচীর সুরক্ষিত রাখা ও অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করে প্রস্তুত করে রাখা, কারাগারে আটক জঙ্গি আইএস, শীর্ষ সন্ত্রাসী, বিডিআর ও বিভিন্ন সংবেদনশীল মামলায় আটক বন্দিদের চলাচল ও গতিবিধি কঠোরভাবে নজরদারি করতে হবে।

যেসব কারাগারে এ ধরনের জঙ্গি বন্দি রয়েছেন সেসব এলাকায় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষারও নির্দেশ দেন আইজি প্রিজন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কারাগারে হুমকি, স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ

আপডেট সময় ০৯:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০