ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কা সিরিজের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আসন্ন শ্রীলঙ্কা সফরে নিশ্চিত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচের সংখ্যা চারটিও হতে পারে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

করোনার কারণে গেল মার্চ থেকে ক্রিকেট থেকে দূরে বাংলাদেশের খেলোয়াড়রা। গেল মাসে বিসিবির আয়োজনে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা। কিন্তু মার্চ থেকে জুলাই পর্যন্ত গৃহবন্দি হয়ে থাকায়, আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নামাটা কঠিনই ক্রিকেটারদের জন্য।

আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে, সেখানে তিন থেকে চারটি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। অক্টোবর থেকে সিরিজ শুরু হবে।

আকরাম খান বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিন-চারটা অনুশীলন ম্যাচ খেলব। সেখান থেকে বাছাইয়ের সুযোগ থাকবে। সেখানেও দল নির্বাচনের বিকল্প থাকবে। সর্বশেষ ৫-৬ মাস কোনো খেলা ছিলো না। টেস্টের আগে অনুশীলন ম্যাচের খুবই প্রয়োজন।’

অনুশীলন ম্যাচগুলো কাদের বিপক্ষে হবে তা জানাননি আকরাম। শ্রীলঙ্কায় যাবার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আকরাম। ২৪ অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০