ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশের টেস্ট দলে মোস্তাফিজুর রহমানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালের নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টে। এরপর পারফরম্যান্সের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন।

ভারত সফরে দলে থাকলেও জায়গা হয়নি একাদশে। এরপর ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকেই বাদ পড়েছেন। তবে করোনা বিরতির পর আবার অনুশীলনে ফিরেই লাল বলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) মিরপুরে দ্বিতীয় দিনের মতো ব্যক্তিগত অনুশীলন করেছেন দ্য ফিজ। যদিও প্রথম দিনে বৃষ্টির কারণে বোলিং করতে পারেননি। এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে মিরপুরে এসে বল হাতে নেমে পড়েন একাডেমি মাঠে। নতুন লাল বল দিয়ে হালকা রান-আপে বেশ কিছুক্ষন বোলিং করেন, এর পর ১১টা থেকে ১১টা ৩০ পর্যন্ত জিমে অনুশীলন করেন মোস্তাফিজ। তবে তিনি রানিং করেননি।

অন্য বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব সূচি অনুযায়ী অনুশীলন করেছেন।

অন্য দিকে ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মোস্তাফিজ

আপডেট সময় ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০