ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফে পরিবর্তন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাভারের বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্পের আগে নতুন কোচিং স্টাফদের পেল অনূর্ধ্ব-১৯ দলের নতুন ব্যাচের খেলোয়াড়রা। প্রধান কোচের পদে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাজজয়ী আকবর আলীদের কোচ শ্রীলংকার নাভিদ নেওয়াজই থাকছেন। তার সাথে আরও দুবছরের চুক্তি বাড়িয়েছে বিসিবি। এছাড়া ট্রেনার রিচার্ড স্টোনিয়ারের সাথেও নতুন চুক্তি করা হয়েছে।

কিন্তু পরিবর্তন হয়েছে বোলিং ও ফিল্ডিং কোচের ক্ষেত্রে। সাথে ব্যাটিং কোচ অর্ন্তভুক্ত করা হয়েছে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লক্ষ্যে এমন কোচিং লাইন আপ নির্ধারণ করেছে বিসিবি।

আকবর আলীর নেতৃত্বাধীন দলের ম্যানেজার ও গেম ডেভলপমেন্ট দলের কোচ জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপিকে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে।

জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন। আগের বোলিং কোচ মাহবুব আলি জাকিরের পরিবর্তে দায়িত্ব পান তালহা। ফয়সাল হোসেন ডিকেন্সের পরিবর্তে ফিল্ডিং কোচ হয়েছেন মোহাম্মদ সেলিম।

জাতীয় গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘জাকির-ডিকেন্স সত্যিই দারুণ কাজ করেছে। কিন্তু স্থানীয় কোচদের বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদের সংখ্যা বাড়ানোর দিকে লক্ষ্য স্থির করেছে বোর্ড এবং তাই পরিবর্তনগুলো এসেছে।’

বিসিবি ইতোমধ্যে ৪৫ দলের প্রাথমিক অনূধর্ব-১৯ দল ঘোষণা করেছে। যারা বিকেএসপিতে চার সপ্তাহের স্কিল ট্রেনিংএর জন্য আবাসিক ক্যাম্প করবে। ১৫ থেকে ১৯ আগস্ট খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা হবে। এরপর ফিটনেস ট্রেনিং সেশন শুরু হবে। ২৩ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং এবং যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প চলাকালীন আটটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফে পরিবর্তন

আপডেট সময় ০৮:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০