ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন করে শুরু করার চেষ্টা করব: সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শ্রীলংকায় সিরিজ শুরুর বেশ আগেভাগে যেতে হবে এবং সফরের দৈর্ঘ্যও বড় হবে বাংলাদেশ ক্রিকেট দলের। কারণ সিরিজ শুরুর আগে সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। এটিকে ইতিবাচকভাবেই দেখছেন দেশের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। সিরিজ শুরুর আগে বেশিদিন একত্রে থাকাটা টিমওয়ার্ক হিসেবেই কাজ করবে বলে মনে করেন সৌম্য। যা দলের উপকারে আসবে।

২৪ অক্টোবর থেকে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। তবে শ্রীলংকা সফরের জন্য ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে টাইগাররা। অর্থাৎ, এক মাস আগে শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ।

শ্রীলংকায় পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুমিনুল হকের দলকে। কোয়ারেন্টাইন শেষে সিরিজের প্রস্তুতির জন্য হাই পারফরমেন্স দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।

করোনাভাইরাসের কারনে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে খেলার বাইরে রয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা।

টাইগার ওপেনার সৌম্য সরকার বলেছেন, ‘প্রথমে সবকিছু নতুন বলেই মনে হয়। কিন্তু আমি মনে করি, দল যদি সেখানে একমাস আগে যায়, তবে অনুশীলন করা যাবে। সুরক্ষা সবকিছুর আগে, তাই দীর্ঘদিন সেখানে থাকাটাকে আমরা টিমওয়ার্ক হিসেবেই বিবেচনা করব।’

করোনাভাইরাসের মাঝেও, শ্রীলংকা সফর নিশ্চিত হওয়ায়, খুশি সৌম্য। তিনি বলেন, ‘অবশেষে আমরা ক্রিকেট শুরু করতে যাচ্ছি, এটি খুবই আনন্দায়ক। যখন আমি ইংল্যান্ডের খেলা দেখতাম, আমার খারাপ লাগতো। এখন শুনেছি, আমাদের একটি সফর নিশ্চিত হয়েছে, এটি খুবই ভালো দিক।’

যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখার ব্যাপারে বেশ সর্তক সৌম্য। তিনি বলেন, ‘সুরক্ষা হলো বড় ইস্যু। আমাদের দল, পরিবারের মত। তাই আমাদের নিরাপদ থাকতে হবে এবং প্রয়োজনে আমরা আইসোলেশনে থাকব।’

গেল বছরের সেপ্টেম্বরে আফনিস্তানের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন সৌম্য। ওই বছরই জুলাইয়ে শ্রীলংকায় সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। তবে চলমান বছরের মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন সৌম্য।

জিম্বাবুয়ের সর্বশেষ সিরিজের পারফরমেন্সে খুশি সৌম্য। তিনি আশা করছেন, শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পাবেন তিনি।

সৌম্য বলেন, ‘সর্বশেষ আমি টি-২০ সিরিজ খেলেছি জিম্বাবুয়ের বিপক্ষে। আমি নতুন করে শুরু করার চেষ্টা করব। পারফরমেন্স করতেই হবে এবং দলের প্রয়োজনে অবদান রাখতে হবে। যেহেতু আমি এখন ক্রিকেটের মধ্যে আছি, তাই শতভাগ দেয়ার চেষ্টা করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন করে শুরু করার চেষ্টা করব: সৌম্য

আপডেট সময় ০৯:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০