ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘কলকাতা আর বাংলাদেশ তো একই’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রতিবেশী দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে কলকাতায় ভারত-বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলীর একাডেমি টিমের সঙ্গে খেলে মোহাম্মদ রফিকের বাংলাদেশের টিম।

সেই গল্প শুনিয়ে সম্প্রতি লাইভ আড্ডায় রফিক জানান, দুই বছর আগে রংপুর রাইডার্সের একটা দল নিয়ে ভারতে গিয়েছিলাম। সৌরভের জন্য রংপুর রাইডার্সের জার্সি নিয়ে গিয়েছিলাম। তখন সৌরভ বলল, তুই এত কিছু করতেছিস, তুইতো আমার দেশেই থাকতে পারিস। যেহেতু এত আসা-যাওয়া করিস। আমি বললাম, আসি তো ভাই, একই তো দেশ। কলকাতা আর বাংলাদেশ তো একই।

দেশের হয়ে ৩৩টি টেস্ট আর ১২৫টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২২৫ উইকেট শিকার করা রফিক আরও জানান, সৌরভের একাডেমিতে আমি প্রায়ই যাই। ওখানে টুর্নামেন্ট ছাড়ি, বাংলাদেশ থেকেও তিন-চারটা দল পাঠাই। ওদের দুই-তিনটা দল থাকে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। জার্সিতে দুই দেশের পতাকা থাকে। খুবই সুন্দর টুর্নামেন্ট হয়।

রফিক বলেছেন, ভারতের একাডেমিগুলো এত গোছানো, চিন্তাই করতে পারবেন না। ওদের পরিকল্পনা থাকে প্রথম থেকে একজন ক্রিকেটারকে টেস্টের জন্য গড়ে তোলার। প্রথম থেকেই বাচ্চাদের মধ্যে টেস্ট ক্রিকেটার হওয়ার মানসিকতা তৈরি করা হয়। তাদের গায়ে সাদা পোশাক থাকে। টেস্টের ব্যাটিং-বোলিং শিক্ষা দেয়া হয়। ওরা সুনির্দিষ্ট সূচি ও পরিকল্পনা মেনে কাজ করে।

৫০ বছর ছুঁই ছুঁই জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, সৌরভ এখন আইপিএল নিয়ে একটু ব্যস্ত। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, গত সপ্তাহেও কথা হয়েছে। সৌরভের সঙ্গে যোগাযোগ এখন খুব কম হয়। সবাই সবার মতো ব্যস্ত। এজন্য ওরকম ফোন দেই না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

‘কলকাতা আর বাংলাদেশ তো একই’

আপডেট সময় ১০:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০