ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের প্রকোপে বেশ কয়েকটি ক্রিকেট সফর বাতিল কিংবা স্থগিত হয়েছে বাংলাদেশ দলের। তবে ধকল সামলে চলতি বছরের সেপ্টেম্বর-নভেম্বরে শ্রীলঙ্কার আতিথ্য গ্রহণ করতে যাচ্ছে মুমিনুল বাহিনী। শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। শুধু তাই নয়, আগামী বছর বাংলাদেশের রয়েছে নিউজিল্যান্ড সফর। এই সিরিজ নিয়েও মিলছে সবুজ সংকেত। সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে দলগুলোকে আতিথেয়তা দেবে তারা। শুধু বাংলাদেশ নয়, সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গেও।

ডেভিড হোয়াইট বলেন, ‘আমি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি তারা সফরে আসার ব্যাপারে নিশ্চিত করেছে। একইভাবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশও। আমাদের ৩৭ দিনের আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে।’

স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। এই সিরিজগুলো পূর্ণাঙ্গ সূচি ঠিক হবে এই নিশ্চয়তায়, যাতে করে বায়ো সিকিউর প্রটোকল থাকে সিরিজগুলোতে।

‘আমরা সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। ইংল্যান্ড যেভাবে খেলছে বায়ো সিকিউর রেখে সেভাবেই এগুচ্ছি আমরাও। তবে স্বাস্থ্যবিধি মেনে সফরকারী দলগুলোকে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে তবেই নামতে হবে মাঠে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশকে আতিথেয়তা দেবে নিউজিল্যান্ড

আপডেট সময় ১০:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০